সব
সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে যুবক রায়হান হত্যাকান্ডে প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবরকে আদালতে তোলা হয়েছে।
মংগলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আকবরকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালতে হাজির করে পিবিআই।
আদালতে এসআই আকবরের ৭ দিনের রিমান্ড আবেদন করবেন বলে জানিয়েছেন পিবিআই সিলেটের তদন্ত কর্মকর্তা মো. আওলাদ হোসাইন।
এর আগে গতকাল সোমবার সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে আটক করে পুলিশ। এ নিয়ে রায়হান হত্যা মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে দীর্ঘ প্রায় একমাসের মাথায় প্রধান অভিযুক্ত এসআই আকবর গ্রেপ্তার হলেও খুশি রায়হানের পরিবার।
তবে মামলাটি দ্রুত নিস্পত্তি ও যাদের নির্দেশে আকবর পালিয়েছিল তাদেরকে আইনের আওতায় আনার দাবি পরিবারের। তাছাড়া স্বীকারোক্তির আগ পর্যন্ত রিমান্ডে রাখার দাবি তাদের।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি