রায়হান হত্যার বিচার চায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ১২:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত নগরীর আখালিয়া এলাকার রায়হান আহমদের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ, সিলেট মহানগর শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, সিলেট মহানগর শাখার একটি প্রতিনিধি দল নিহত রায়হানের পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতের বাসায় যান। প্রতিনিধি দল নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদের খোজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন,সিলেট বারের আইনজীবী এডভোকেট ইমরান আহমদ, বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক জামেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রেজা চৌধুরী প্রমুখ।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এই পূন্যভুমি সিলেটের মাঠিতে এ রকম ঘটনা সত্যিই দুঃখজনক। এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে করে এই রকম ঘটনা আর না ঘটে। পুলিশ হেফাজতে নিহত রায়হানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে নিহত রায়হানের পরিবারকে সকল ধরনের আইনি সহায়তা দিতে বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ, সিলেট মহানগর শাখা সর্বোচ্চ সহযোগিতা করবে।

উল্লেখ্য, গত রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নিহত হওয়ার অভিযোগ করেছেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এ প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদি হয়ে সোমবার সিলেট কতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি