সব
মৌলভীবাজারে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
এ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে কেক কাটা, বৃক্ষরোপণ ও দুঃস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণের করেছে জেলা যুবলীগ।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের মেয়র চত্ত্বরে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি