সব
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মরহুম মোশারফ হোসেন মোশারফের বিদেহী রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আসর নগরীর নয়াসড়ক জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিতরণ করা হয় শিরণী। মোশারফ এর ভাগ্না ছাত্রলীগ নেতা কাজী রিফাতের পরিচালনায় ও ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব খান মাসুম, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আল আমিন উল্লা রাসেল, ১৭ নং ওয়ার্ড যুবলীগ সিনিয়র সহসভাপতি ইসতিয়াক আলী সুমন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শহীদ হাওলাদার, ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, জেলার ব্যাডমিন্টন ক্রীড়া সম্পাদক লিয়াকত হোসেন, মোশারফ সাহেবের বড় ছেলে সাবিদ মোশারফ, মুহিত হোসেন। সাবিক সহযোগিতায় ছিলেন সিলেট মহানগরী ছাএলীগ নেতা আবির হাসান, ছাত্রলীগ নেতা জামিল হোসেন, যুবলীগ নেতা নাসির খান ও এলাকার মুরব্বিয়ান।
ছাত্রলীগ নেতা কাজী রিফাত বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগ একজন প্রবীণ রাজনীতিবীদকে হারাল। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে ইতিহাসের সাক্ষী। লোভ লালসা থেকে তিনি দুরে ছিলেন সারাজীবন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি