সব
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, নিহতদের সবাই পুরুষ। নিহতদের মরদেহ হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।
ওসি মাহবুবুর বলেন, মাধবপুর বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডের দিকে আসছিল। মোটরসাইকেলটি ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে ইউটার্ন নেয়ার চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে আসা হবিগঞ্জগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে বাস ও মোটরসাইকেলটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ওসি আরো বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে বাসের দুই যাত্রী এবং মোটরসাইকেলের এক আরোহী মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে পুলিশ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি