সব
মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের এম সাইফুর রহমান ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। আলোচনা শেষে খসড়া গঠনতন্ত্রটি অনুমোদন করা হয়।
অ্যালামনাইয়ের আহ্বায়ক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুবুজ্জামান চৌধুরী, বিশ্বনাথ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি, নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার।
সভায় আরও বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোছা. নীলুফার খানম, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, এমসি কলেজের সহযোগী অধ্যাপক অঞ্জনা রানী দে, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক হোসনে আরা কামালী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুক্তি বড়ুয়া, দক্ষিণ সুরমা সরকারি কলেজের সহকারী অধ্যাপক পলাশ রঞ্জন দাশ, সাংবাদিক মুক্তাদির আহমদ মুক্তা, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খালেদ উদ্দীন, এমসি কলেজের সহকারী অধ্যাপক কানন কান্তি দাস এবং মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি