মিশিগানে বিয়ানীবাজার সমিতি নতুন কমিটি, সভাপতি রুহেল, সম্পাদক ছহুল, সাংগঠনিক সম্পাদক তানভীর

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: ৬ দিন আগে

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনকের ২০২৭-২০২৯ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭ সদস্যের এ কমিটিতে রুহেল আমিনকে সভাপতি এবং ছহুল আহমদকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এম. এন. এম. তানভীরকে করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) মিশিগানের হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিরাজ উদ্দিন আহমদ। কমিশনের অন্য সদস্যরা হলেন মস্তাক আহমদ ও নজরুল রহমান।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন মো. আজাদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক ইয়াহইয়া চৌধুরী, কোষাধ্যক্ষ ফয়ছুল আলম সিরাজী, দপ্তর সম্পাদক জাকারিয়া দেওয়ান, প্রচার সম্পাদক মো. বেলাল আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মুকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইফতেখার হোসেন ইফতি এবং ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাহতাবুর রহমান টিপু। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বাছির আহমদ বাবুল, আলি আহমদ ফারিস, আব্দুল আজিজ, মাতাবুর রহমান, আফজাল হোসেন লোদী ও সোলেমান আহমদ।

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নতুন এ কমিটি ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি