সব
সুনামগঞ্জের দিরাই উপজেলা সিপিবি নেতা কমরেড দেবব্রত চৌধুরী দোলন আর নেই। তিনি পৌরসভায় শুকরনগর গ্রামের মৃত প্রাথমিক শিক্ষক দুর্গাপ্রসাদ চৌধুরীর বড় ছেলে।
বুধবার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর।
জানা যায়, পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ৪র্থ। তার ছোটভাই সুব্রত চৌধুরী সিতু দিরাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসন্তান ও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), দিরাই উপজেলা শাখা, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।
তার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন ব্যক্তি জীবনে কমরেড দেবব্রত খুব শান্ত নিরীহ বন্ধুবৎসল মানুষ ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতিতে অবিচল বিশ্বাসী ও নিবেদিত প্রাণ ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি