সব
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল পররাষ্ট্রমন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য জনাব ড. এ কে আবদুল মোমেন স্যারের করোনা পরীক্ষার ফলাফল ‘পজেটিভ’ এসেছে। মোমেন স্যার আমাদের সিলেটের নার্স সমাজের কাছে শুধু একজন মন্ত্রী বা জনপ্রতিনিধি নন। আমাদের অভিভাবকও। আমাদের সুসময়ে-দু:সময়ে তিনি কখনো মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়েছেন, আবার কখনো বিশাল বটবৃক্ষ হয়ে আশ্রয় দিয়েছেন।
করোনার শুরু থেকে এখন পর্যন্ত স্যার সিলেটের নার্সদের জন্য যা করেছেন তা উদাহরণ হয়ে থাকবে। নার্সদের সুরক্ষা ও আইসোলেশন থেকে শুরু করে সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হওয়া নার্সদের চিকিৎসার ব্যাপারে স্যারের যে আন্তরিকতা পেয়েছি তা ভাষায় প্রকাশের মতো নয়। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নার্সের পরিবারের পাশেও তিনি দাঁড়িয়েছেন অভিভাবক হয়ে। তাই সিলেটের নার্সরা মোমেন স্যারকে শুধু মন্ত্রী হিসেবে নয় নিজেদের পরিবারের অভিভাবক সদস্য হিসেবেই গণ্য করে। তার করোনা আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই আমাদের মন খারাপ।
তবে, স্যারের সাথে কথা হয়েছে। স্যার জানিয়েছেন, নমুনা পরীক্ষার রিপোর্টে ‘করোনা পজেটিভ’ আসলেও তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে। বাসায় আইসোলেশনে আছেন।
আমাদের বিশ্বাস, অগুণতি মানুষের ভালোবাসা ও দোয়ায় স্যার শিগগিরই সুস্থ হয়ে ওঠবেন। দেশ ও মানুষের কল্যানে তার কর্মমূখর দিনাতিপাত শুরু হবে।
লেখক : ইসরাইল আলী সাদেক।
সাধারণ সম্পাদক
বিএনএ ওসমানী হাসপাতাল শাখা।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি