সব
হবিগঞ্জের মাধবপুরের গোপালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামদু মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে হামদু মিয়া ওই এলাকার একটি মসজিদের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি