মাধবপুরে বজ্রপাতে এক কিশোরী নিহত

মাধবপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ১০:০২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে ষষ্ঠী গোয়ালা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে সুরমা চা বাগানের সাধু গোয়ালা’র একমাত্র কন্যা।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সুরমা চা বাগানের মালডুবা এলাকায় জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে ষষ্ঠী গোয়ালা মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা চা বাগানের অন্ধ শিল্পী সাধু গোয়ালার একমাত্র কন্যা ষষ্ঠী গোয়ালা দৈনিক হাজিরার ভিত্তিতে স্থানীয় এক টমেটো চাষির জমিতে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সোমবার জমিতে কাজ করতে গেলে বিকেলের দিকে হঠাৎ বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রাঘাতে সে নিহত হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি