সব
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর ।
২৮ অক্টোবর বুধবার বাদ আছর শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদ এলাকা থেকে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ামের সভাপতি মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্ব এবং সামছুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেল ভাইস চেয়ারম্যান মৌলানা মোঃ আলাউর রহমান টিপু জেলা তালামিজের আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচীব মোঃ সামছুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তার ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করে বাংলাদেশে পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ফ্রান্সের সকল পন্য বর্যনের আহ্বান জানানো হয়।
সেই সঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কটূক্তির জন্য বিশ্ব মুসলমান উম্মার কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি