সব
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমার জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদরাসার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গতকাল বাদ জোহর মাদরাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীরামপুর পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুহতামিম মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদরাসা নাজিম মাওলানা নুরুল হক, মাওলানা শবরেজ নাওয়াজ চৌধুরী, মাওলানা ইয়াসিন, মাওলানা এনায়ত উল্লাহ, হাফিজ মাওলানা সামসুল ইসলাম, মাওলানা শুয়াইব আহমদ, হাফিজ জাবেদ আহমদ, হাফিজ মাওলানা তুফায়েল আহমদ, মাওলানা কামরুল হক, মাষ্টার তানভীর আহমদ, মাওলানা আল আমিন প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিল সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মাদরাসার শিক্ষার্থী সহ অসংখ্য নবীপ্রেমি তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা জিলাল আহমদ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ এবং ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবানে জানিয়ে বলেন, শুধু ফ্রান্স নয় বিশ্বের যেখানেই মানবতার নবী সা.’র ইজ্জত ও ইসলাম ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা হবে সেখানেই তীব্র প্রতিবাদ গড়ে তোলা মুসলমানদের ঈমানী দায়িত্ব। তিনি বলেন, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্রের মাধ্যমে অপমান করার কলণে ফ্রান্স সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। অন্যথায় নবীপ্রেমি তৌহিদী জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি