সব
সিলেটের বিয়ানীবাজার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহেদ আহম্মদ নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক জাহেদ আহম্মদ উপজেলার মইয়াখালী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার পাঞ্জেপুরী গ্রামের শেওলা জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান।
তিনি বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরও বৃদ্ধি করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি