সব
সিলেটের বিশ্বনাথে সদর ভূমি অফিসের নতুন ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ ভবনের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজের টেন্ডার পেয়েছে সিলেটের বাগবাড়ীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রেজা কন্সট্রাকশন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী প্রদ্বীপ চন্দ্র দেবনাথ, রমেন্দ্রনাথ রায়, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক কামাল মুন্না, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি