বিশ্বনাথে মহান বিজয় দিবস উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১১:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে আলোচনাসভা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার বর্নাণী পালের সভাপতিত্বে ও সিও ছাদেক আলীর পরিচালনায় অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা ভাইসচেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিশ^নাথ থানার ওসি শামীম মুসা, উপজেলা স্বাস্থ্য অফিসার আব্দুর রহমান মুসা, কৃষি অফিসার রমজান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল হোসেন।

এরআগে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু হলে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিশ^নাথ প্রেসক্লাব, অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা জানান।
উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক বর্ণালী পাল। এরপর থানা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন থানার ভারপ্রাপ্ত অফিসার শামীম মূসা।

এছাড়াও একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ সমিতি, উপজেলা জাতীয় পার্টি, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, বিশ^নাথ বন্ধুসভা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ, উপজেলা কৃষক লীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রদল, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়, ব্র্যাক বিশ^নাথ অফিস, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, এমএ মজনু ফোরাম, কামরুল রেজা স্মৃতি পরিষদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বিশ্বনাথ উপজেলা কমিটি, পাওয়ার ব্র্যান্ড, ইউরো বাংলা আওয়ামী লীগ, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার সৌদিআরব খাজাঞ্জি ইউপি, রিক্সা শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন। এসময় মুক্তিযুদ্ধের পক্ষে এবং জঙ্গিবাদের বিপক্ষে জাতীয় পতাকা উড়িয়ে উপজেলা ছাত্রলীগের মুহুর্মুহু স্লোাগানে প্রকম্পিত করে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। স্মৃতিস্তম্ভে সাজসজ্জার দায়িত্বে ছিল বিশ্বনাথের সাংস্কৃতিক সংগঠন বিশ্বনাথ থিয়েটার। এসময় আগতদের মাঝে মাস্ক বিতরণ করে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি