সব
এবার সিলেটের বিশ্বনাথে এক অসহায় পরিবারের সহজ-সরল প্রকৃতির ১৬ বছর বয়সী ও স্বল্প বাকপ্রতিবন্ধি কাজের মেয়েকে ধর্ষণ করেছে রুহুল আমিন শাহার (৩৫) এক মসজিদের ইমাম। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার এমন ঘটনার বিবরণ উল্লেখপুর্বক ধর্ষিতার বড় বোন দিলারা বেগম (২৭) ইমাম রুহুল আমিন শাহারকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন (মামলা নং-০১)। সেই সাথে বিষয়টি গ্রামের মাতব্বররা মিমাংশার কথা বলে কৌশলে ধর্ষক ইমামকে পালিয়ে যেতে সহায়তা করায় ওই মামলায় আরও ৬জনকে আসামি করা হয়েছে।
তারা হচ্ছেন- ইসলামপুর গ্রামের মখদ্দছ আলী (৬৩), চান্দ আলী (৫৫), লিয়াকত আলী (৫০), আব্দুস শহিদ (৫২) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার চন্ডীপুর গ্রামের মাওলানা আরিফ উদ্দিনের পুত্র মাহফুজ বিন আরিফ (১৯)। মামলায় অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ৪/৫জনকে। তবে এঘটনায় প্রধান আসমিকে গ্রেপ্তার করতে না পারলেও এজাহারনামীয় মখদ্দছ আলী ও মসজিদের মোয়াজ্জিন মাহফুজ বিন আরিফ এই দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
এরআগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খাজাঞ্চি ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুস শহিদের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটেছে। দীর্ঘ পনের বছর যাবৎ আব্দুস শহিদের বাড়িতে লজিংয়ে থাকিয়া ইসলামপুর নতুন জামে মসজিদে প্রায় একবছর ধরে ইমামতি করে আসছিল ধর্ষক ইমাম রুহুল আমিন শাহার। একই বাড়িতে প্রায় দু’বছর যাবৎ প্রতিবেশী আব্দুস শহিদের ঘরে কাজের মেয়ে হিসেবে কাজ করে আসছে একই গ্রামের মৃত মৌরশ আলীর ১৬বছর বয়সি প্রতিবন্ধি মেয়ে ওই ধর্ষিতা। গত (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আব্দুস শহিদের ওঠান থেকে এই প্রতিবন্ধি মেয়েকে ধরে নিয়ে তার সোয়ার ঘরে জোপূর্বক ধর্ষণ করে ইমাম রুহুল আমিন শাহার।
এব্যপারে জানতে চাইলে থানার ওসি শামীম মুসা বলেন- প্রধান ইমামসহ বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আর ধর্ষীতাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানিতে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি