বিশ্বনাথে এক শিশুর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১০:০০ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের একদিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের মো. আকবর আলীর ছেলে।

মঙ্গলবার সকালে রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লা সেতুর পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে কে বা কাহার খুন করে লাশ ডোবায় ফেলে গেছে।

খবর পেয়ে থানার এসআই দেবাশীষ শর্ম্মাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে কলেজের মর্গে প্রেরন করা হয়েছে।

জানাগেছে, নিহত রবিউল ইসলাম স্থানীয় গোয়াহরি লতিফিয়া-ইর্শাদীয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। গত সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে তাকে না পেয়ে তার পিতা আকবর আলী ওই দিন সন্ধ্যায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি নং-৫৪৩) করেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে একজন কৃষক স্থানীয় রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লা সেতুর পাশের ডোবায় রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের পিতা আকবর আলীর অভিযোগ, খুন করে ডোবায় তার ছেলের লাশ ফেলে দেয়া হয়েছে। তার ছেলে হত্যার বিচার চান।
খুনের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি