বিক্ষোভে উত্তাল সিলেট, ফ্রান্সের প্রতি ঘৃণা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০, ৩:৪৫ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

ফ্রান্সে মহানবী (স.) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ ও প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে সিলেট নগরী। গোটা কোর্ট পয়েন্ট এলাকা পরিণত হয়েছে লোকেলোকারণ্য।

No description available.

বুধবার (৪ নভেম্বর) সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে একে একে বড় বড় মিছিল আসতে থাকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায়। একে একে করে মিছিল আসতে থাকলে কোর্ট পয়েন্ট এলাকায় তিল ধারণের ঠাই হয়নি। চারদিকে শুধু মানুষ আর মানুষ। এসময় প্রতিবাদী লেখা সম্বলিত বিভিন্ন ফেস্টুন মুস্লল্লিদের হাতে দেখা গেছে।

উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে বুধবার জোহরের নামাজের পর থেকে সিলেট নগরীর কামরান চত্বরে (সিটি পয়েন্টে) শুরু হয়েছে বিশাল প্রতিবাদ সমাবেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিলো।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি