সব
দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে রায়হান আনছারিকে সাময়িক অব্যাহতি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ মৌলভীবাজার জেলা কমিটি।
শুক্রবার (২৮ আগস্ট) বাসদ মৌলভীবাজার জেলা কমিটি ও বর্ধিত ফোরামের এক জরুরি সভা জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় দলের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদ মৌলভীবাজার জেলা বর্ধিত ফোরামের সদস্য রায়হান আনছারি কে দলের সকল প্রকার দায়দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি