ফেঞ্চুগঞ্জে সিএনজি উল্টে একজন নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ৩:১০ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের ফেঞ্চুগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা উল্টে নোমান উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফেঞ্চুগঞ্জ-মানিকোনা সড়কে এ ঘটনা ঘটে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি