প্রশাসনকে পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ (১৯) ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

আসামীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এবং র‌্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের সাথে কথা বলেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল জানান, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- অপরাধী যে দলেরই হোক, অপরাধ করলে শাস্তি অবশ্যই পেতে হবে। একজন গৃহবধূকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ছাত্রাবাসে ধর্ষণ করে তারা কলেজকে কলুষিত করেছে। যার কারণে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি