পূজ্য সংঘের শ্যামা পূজা আজ থেকে শুরু

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১২:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

পূজ্য সংঘের উদ্যোগে সিলেটের দাড়িয়া পাড়ায় শ্যামাপূজা উপলক্ষে শনিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে পূজার্চ্চনা সম্পন্ন হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শনিবার সন্ধ্যা ৬টায় প্রতিমা স্থাপন, রাত ১০টা থেকে পূজারম্ভ ও অঞ্জলি প্রদান , ২য় দিন ১৫ নভেম্বর রোববার ভোর সাড়ে ৫টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা ৬টায় আরতি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষ দিন সোমবার বিকাল ৩ টায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৩দিনব্যাপী আরাধনা শেষ হবে।

পূজা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষে শ্রীহট্টের ভক্ত সজ্জনদের সার্বিক সহযোগিতা ও সর্বান্তকরণ উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন এবং সরকারি বিধি মেনে মাস্ক পরা ও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন পূজ্য সংঘ পূজা উদযাপন পরিষদের শিপলু বনিক, বান্না চৌধুরী।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি