পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনা করে আগামীকাল মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ মাহফিল

সিলেট ডায়রি ডেক্স;
  • প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধাভাজন জননেতা জনাব ড এ,কে আব্দুল মোমেন এমপি মহোদয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্দ্যােগে আগামীকাল ২৬ নভেম্বর রােজ বৃহস্পতিবার বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (র) মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সহ ২৭ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি