নিহত মিঠুর পরিবারকে ‘পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদের’ অর্থ সহায়তা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০, ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

দক্ষিণ সুনামগঞ্জের ডেকার হাওরে বজ্রপাতে মারা যাওয়া মিঠু মিয়ার পরিবারকে নগদ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে ‘পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদ’।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে উপজেলার পাগলা বাজারের আজমান হোমিও মেডিকেয়ারে বজ্রপাতে মারা যাওয়া মিঠুর মায়ের হাতে প্রবাসী পরিষদের পক্ষে টাকা হস্তান্তর করেন দক্ষিণ সুনামগঞ্জ মানবাধিকার কমিশনের সভাপতি ডা. শাকিল মুরাদ আফজল, সমাজসেবক আজাদুল হক, এনাম মির্জা ও গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ।

এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, জহুর মিয়া, গণমাধ্যমকর্মী আলাল হোসেন প্রমুখ।

এ ব্যাপারে প্রবাসী পরিষদের নীতিনির্ধারকরা বলেন, গত ০৬ সেপ্টেম্বর ‘দেশ’ পত্রিকার এক নিউজের মাধ্যমে জানতে পারলাম পশ্চিম পাগলার ইসলামপুর গ্রামের মিঠু বজ্রপাতে মারা গেছে। এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি ছেলেটি খুবই ভালো ছিল। কিন্তু দরিদ্র পরিবারের আয়ের প্রধান মাধ্যম সে হওয়ায় তার পরিবার খুবই বিপাকে রয়েছেন। খবরটি শুনে আকস্মিক সিদ্ধান্ত হয় তার পরিবারকে সহায়তা করার। করোনাকালে অনেক প্রবাসী সংকটে থাকায় তাৎক্ষণিক ৩০ হাজার টাকা সংগ্রহ করতে সক্ষম হন বলে জানান তারা। তারা আরও বলেন

পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদ বিনা সুঁতোয় গাথা একটি পরিবার। সম্পূর্ণ অরাজনৈতিক এই পরিষদ নিঃস্বার্থভাবে এলাকার মানুষের দুঃখ-সুখে পাশে দাঁড়িয়েছে। এবার মিঠুর পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এটি পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের দ্বিতীয় কার্যক্রম। এর আগে গত ১৯ মে করোনায় বিপাকে পড়া অসহায় ৭৮৬ টি পরিবারকে এবং বন্যাকালে ৩১৭ টি পরিবারকে আর্থিক সাহায্য করেছিল পশ্চিম পাগলা ইউনিয়ন প্রবাসী পরিষদ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি