সব
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ওসি তদন্ত উত্তম কুমার দাসের বদলি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর)ওসি তদন্তকে বদলি করেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। বুধবার সকালে এ তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
জানা যায়, সিলেট কম্পানিগঞ্জ বিষ্ণুপুর গ্রামের কৃতিসন্তান উত্তম কুমার দাস। তিনি গত ১৮ আগষ্ট ১৯ ইং হতে ২১ অক্টোবর ২০২০ ইং পর্যন্ত নবীগঞ্জ থানায় ওসি তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। নবীগঞ্জ থানায় কর্মরত অবস্থায় তিনি দাঙ্গা, হাঙ্গামা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং করোনা মহামারিতে নিরলস পরিশ্রম করে গিয়েছেন। ওসি তদন্ত উত্তম কুমার দাসের মাধবপুর পুলিশ ফাঁড়ি বদলি করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি