নবীগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলার ২য় আসামী গ্রেপ্তার

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ১:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। ৩ জনের নাম উল্লেখ করে আরো ৩ জনকে অজ্ঞাতনামা করে মোট ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার গৃহবধূ। এদিকে এ মামলার ২ নং আসামী সাইফুল ইসলাম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের সাদিক মিয়ার পুত্র। জানা যায়, গত (৪ অক্টোবর) রবিবার রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ সিএনজি যোগে শেরপুর থেকে মজলিসপুর যাচ্ছিলেন। এ সময় মজলিসপুর নামিয়ে না দিয়ে গৃহবধূকে জিম্মি করে হাত পা, মুখ বেধে রাতভর বিভিন্নস্থানে নিয়ে যায় সিএনজি শ্রমিকরা। পরে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তুলেন ওই গৃহবধূ। এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে অজ্ঞাত করে মোট ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে সোমবার রাতভর ধর্ষণের শিকার গৃহবধূর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে চলে নানা নাটকিয়তা। তিনি একেকবার একেক ধরণের তথ্য দেন পুলিশকে। রাতভর গৃহবধূ ও তার স্বামীকে নবীগঞ্জ থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সোমবার গভীর রাত থেকে পুলিশের বেশ কয়েকটি টিম জড়িতদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নির্দেশে ওসি(তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে এস আই শামছুল ইসলামসহ একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আউশকান্দির মিনহাজপুর প্রাথমিক বিদ্যালের পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সারা রাত ধর্ষণ করে সকালে সিএনজি যোগে আবার তাকে আত্মীয়র বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়। এর পর স্থানীয় কিছু মাতব্বরা রফাদফার চেষ্টা চালায়। সিএনজি শ্রমিকদের মাঝেও গ্রুপিং থাকায় সঠিক তথ্য পাওয়া যায়নি। পরে বিষয়টি জানা জানি হলে ঘটনাস্থল পরির্দশন করেন পুলিশের এসএসপি, ওসিসহ একাধিক কর্মকর্তা। পুলিশকে দেয়া জবানবন্দিতে একেক বার একেক ধরণের তথ্য দেন মহিলা। এতে পুলিশ বিভ্রান্তিতে পড়ে। বিভিন্ন সূত্র মতে- ঘটনার সাথে জড়িত কয়েকজন যুবক সিএনজি শ্রমিক। অনেকেই এ ঘটনাকে রহস্যজনক বলে মনে করছেন। এ ঘটনায় সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ব্যাপারে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী বলেন, ওই গৃহবধুর ভিন্নধর্মী বক্তব্যের জন্য মুল ঘটনাটি উদঘাটন করতে আমাদের বিলম্ভ হচ্ছে। আমরা নিবিরভাবে তদন্ত করে মুল ঘটনা উদঘাটনের চেষ্টা করছি। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আসামীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। অপর দিকে সূত্র বলছে, ধর্ষিতা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামের জনৈকা গৃহবধূ। দীর্ঘদিন ধরে উপজেলার সৈয়দপুর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। কয়েক দিন আগে সে রহস্য জনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় এলাকায় অনেকেই চলছে আলোচনা সমালোচনা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি