সব
মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র -এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১১টায় র্যালিটি থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।
কমিউনিটি পুলিশিং ডের সভাপতি সহকারি পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল পারবেজ আলম চৌধুরীর সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ডের আহবায়ক ও জেলা পরিষদর চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম,সেকেন্ড অফিসার সমীরণ দাস,এস আই ফকরুজ্জামান,পারভিন আক্তার,মহিউদ্দিন রতন,মোঃ আবু হানিফ,এএস আই আক্তারুজ্জামান,আব্দুল হান্নান,উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি