সব
জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক আফেন্দির ভাই সহ,চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করা হয়।
আটকরা হলো- এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২), মানিক মিয়া (৬৩)।
এ সময় তাদের থেকে আটটি লোহার রড, একটি ছুরি, ৯টি মোবাইলফোন, নগদ দুই হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। আজ ভোরে চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি