নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করলেন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১ অক্টোবর ২০২০, ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের নির্মাণ কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে ওসমানী বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সভাপতিত্বে ও সিনিয়র সচিব মো. মহিবুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু করেছে। পাশাপাশি বিমানের নিরাপদ সেবা নিশ্চিত করেছে।

তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের, যশোর বিমানবন্দরকে উন্নত করা এবং সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক মানের করে গড়ে তোলা হবে। কেননা কক্সবাজারের মতো সি-বিচ বিশ্বের কোথাও নেই। ১২০ কিলোমিটার সি বিচ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় ২১শ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ চলছে। টার্মিনালটি নির্মিত হলে নতুন টার্মিনাল দিয়ে বছরে২০ লাখ যাত্রী চলাচল করতে পারবেন। আধুনিক শৈলী সম্বলিত কাঠামোগত ডিজাইন, অদ্যাধুনিক সুযোগ সুবিধা ও স্থাপনাদি এবং দৃষ্টিনন্দন উপকরণাদি ব্যবহার দেশি-বিদেশি যাত্রীদের মুগ্ধ করবে।

ভবনের স্থাপত্য নকশা যৌথভাবে করছে কোরিয়ান প্রতিষ্ঠান ইওসিন ও হেরিম। যারা বিশ্বের বহু এয়ারপোর্টের প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের স্থাপত্য নির্মাণ করেছে। নতুন টার্মিনাল ভবনের কাজ শেষ হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তথা সিলেটের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি