নতুন গাড়ি পেল কমলগঞ্জ থানা পুলিশ

কমলগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ৯:১১ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় জনগনের দোরগড়ায় পুলিশি সেবা পৌছে দেয়ার লক্ষ্যে নতুন ১টি জিপ গাড়ি প্রদান করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকাল ৫টায় রহিমপুর ইউনিয়ন পরিষদে আনুষ্টানিক ভাবে গাড়ি হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম এর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে গাড়ি হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।

বিশেষ অতিথি ছিলেন,কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)আরিফুর রহমান,রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।

অনুষ্টান শেষে কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)আরিফুর রহমানের হাতে অতিথিরা নতুন গাড়ির চাবি তুলে দেন। পুলিশ হেডকোয়ার্টাস থেকে মৌলভীবাজারের বিভিন্ন থানায় নতুন গাড়ি বিতরণের অংশ হিসাবে এ গাড়ি প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি