ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্লাড সোলজার সোসাইটির মানববন্ধন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ৬:৩২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

৯০ দিনের মধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকর ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়া এলাকার যুবক রায়হান হত্যাকান্ডের সঠিক তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড সোলজার সোসাইটি। সোমবার বিকেল ৩টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্লাড সোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি তানিম মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল ও বৈশাখী ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনোয়ার হোসেন আনু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড সোলজার সোসাইটির সহ-সভাপতি মো. ইমন হোসাইন, সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নূরুল আলম শাকিল, অর্থ সম্পাদক সৌরভী মনি, রক্ত বিভাগের প্রতিনিধি উসমান ও ইমরান আলী, সহ-প্রচার সম্পাদক হৃদয়, সহ-প্রচার সম্পাদক শুভ, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদিকা রুম্মান ফেরদৌস, ধর্ম বিষয় বিষয়ক সম্পাদক আমিন ভাই এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইমা আক্তার, রায়হান ফেরদৌস, রাব্বি, রিজন, মাহি, তাজুল, জাহিদ, বিজয় ইসরাফিল, ইমন, রাকিব, নাবিল, রাহি, সাইফুর, আজিজুল, শিপন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি