ধর্ষণের প্রতিবাদে উদীচীর সিলেটের প্রতিবাদী গান বুধবার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

দেশজুড়ে চলমান ধর্ষণ, নিপীড়ন, বর্বরোচিত নারী নির্যাতন ও বিচারবহির্ভুত হত্যা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ ও লাক্কাতুরা চা বাগান শাখা যৌথভাবে প্রতিবাদী গান’এর আয়োজন করছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ প্রতিবাদী গানের অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে উদীচীর বিভিন্ন শিল্পী ছাড়াও সিলেটের বিভিন্ন সংগঠন ও শিল্পী প্রতিবাদী গান পরিবেশন করবেন।

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী এবং লাক্কাতুরা চা বাগান শাখার সাধারণ সম্পাদক কাজল গোয়ালা এক যৌথ বিবৃতিতে চলমান ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতন এবং বিচারবহির্ভুত হত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ গান অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি