সব
সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উসমান খাঁ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, আগামীকাল শুক্রবার উসমানের ভাতিজির বিয়ের দিন ধার্য করা। এ উপলক্ষে বুধবার থেকেই বাড়ি সাজানোর কাজ শুরু হয়। বাড়িকে আলোকিত করতে ভাড়া করে আনা হয় জেনারেটর। বুধবার সন্ধ্যায় সেই জেনারেটর ও পল্লী বিদ্যুতের সংযোগ থেকে ঘরের বারান্দায় আর বাড়ির উঠানে জ্বালানো হয় বৈদ্যুতিক বাতি। কিন্তু ঘরের বারান্দায় একটি বাতি না জ্বলায় কনের চাচা উসমান খাঁ নিজেই বৈদ্যুতিক ত্রুটি সারাতে যান। এ সময় জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন উসমান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি