দেশব্যাপী ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

 সুনামগঞ্জ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১:০২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

দেশ ব্যাপী ধর্ষণ, নিপীড়নের প্রতি বাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে আজ বেলা ১১ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে স্থানীয় ট্রাফিক মোড়ে মানব বন্ধন কর্ম সূচি অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি লতিফুর রহমান রাজু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, কলামিসট এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংস্কৃতিক সংগঠক অলক ঘোষ, সামিনা চৌধুরী মনি,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মাসুম হেলাল, শাহজাহান চৌধুরী, সেলিম আহমেদ তালুকদার, মাসুক মিয়া, হাসান চৌধুরী, হিমাদ্রি শেখর ভদ্র, জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অরুণ চক্রবর্তী, আমিনুল ইসলাম, আমিনুল হক, ঝুনু চৌধুরী, রেজাউল করিম, দেওয়ান তাছাদদুক রাজা ইমন, আনিসুজ্জামান চৌধুরী ইমন,জাহাঙ্গীর আলম, মনোয়ার চৌধুরী, আল আমিন, রুজেল আহমেদ, এডভোকেট আব্দুল কাইয়ুম, শাহাবুদ্দিন আহমেদ, কুদরত পাশা, সংহতি জানিয়েছেন সুজন সম্পাদক ফজলুল করিম সাইদ,মানবাধিকার কমিশনের সহসভাপতি সাইফুল ইসলাম সদরুল,শ্রমিক ঐক্য পরিষদের নেতা সোহেল আহমদ নাট্য কর্মী সামির পল্লব, প্রমুখ। বক্তারা বলেন সারা দেশে এই সমাজ বিরোধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে কেউ আর এসব জঘন্য অপরাধ সংঘটিত করতে সাহস না পায়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি