দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

প্রজন্ম থেকে প্রজন্ম অপেক্ষার পর দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের একটি পূর্ণাঙ্গ চিত্র বাস্তবায়িত হলো। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে পদ্মাসেতুর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। এর মাধ্যমে যুক্ত হয়েছে পদ্মা দুই প্রান্ত মাওয়া ও জাজিরা।

দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পুরো পদ্মা সেতুতে এখন সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। আগামী বছর ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে সরকার।

২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়। প্রথম স্প্যান থেকে শুরু করে ৩৯তম স্প্যান বসানো পর্যন্ত সময় লেগেছে তিন বছরের ওপর।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর উপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি