সব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দূর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপে খাবার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন উত্তর বড়দল ইউনিয়নের সমাজ সেবক, যুবলীগের সভাপতি, চেয়ারম্যান প্রার্থী ও বাদাঘাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মাসুক মিয়া।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই-কড়ইগড়ায় পূজামণ্ডপ গুলোতে খাবার সামগ্রী বিতরণের পাশাপাশি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন,বড়দল উত্তর ইউপির যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মুতালিব, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া,৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সভাপতি ওয়াজ উদ্দিন,৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাই মিয়া ও সাধারণ সম্পাদক জহির মিয়া,বর্তমান মহিলা মেম্বার সুষমা জাম্বিলসহ বড়দল উত্তর ইউপির আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি