সব
আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর উপশহরস্থ এসএমপি সদরদপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ।
এ সময় বক্তব্য রাখেন, এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, পূজা উৎযাপন পরিষদের জেলা সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, এসএমপি’র সকল উপ-পুলিশ কমিশনার, সকল থানার সহকারী পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, র্যাব, ফায়ার সার্ভিস, ডাক্তার, বিদ্যুৎ’র কর্মকর্তাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
সভায় সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গা পূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা প্রদানসহ সকল স্তরের সার্বিক নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। পূজাকালীন সময়ে কেউ যাতে কোন ঘোলা পানিতে মাছ শিকারের পরিস্থিতি তৈরী করতে না পারে সেই ব্যাপারে গোয়েন্দা নজরধারী বৃদ্ধির জন্য পুলিশ কমিশনার কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
তিনি শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি