দুর্গাপূজাজুড়ে থাকতে পারে বৃষ্টির দাপট

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ২:২৫ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা আগামী বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে শুরু হয়ে যাবে। পরদিন শুক্রবার থেকে দলে দলে মানুষ প্রতিমা দর্শন করবে। সোমবার দশমীতে বিসর্জন হবে এবারের পূজা। তবে দুর্গাপূজায় বাগড়া দিতে পারে বৃষ্টি।

রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি এখনো সৃষ্টি হয়নি, তবে দ্রুতই সৃষ্টি হবে।

তিনি বলেন, এবার দুর্গাপূজার সময় বৃষ্টি আছে। বৃষ্টি একটু বেশি থাকবে ২২ ও ২৩ অক্টোবর। তার পরেও ২৪, ২৫, ২৬, ২৭ অক্টোবর বৃষ্টি একেবারে উঠে যাবে না। ২৮ অক্টোবর পর্যন্ত কমবেশি বৃষ্টি থাকবেই।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি