সব
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নিজু ছাত্রলীগের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী গ্রুপের কর্মী বলে জানা গেছে।
এর আগে গতকাল শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন কিশোরীর মা। কিশোরীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে ধর্ষণ করেন নিজু। নির্যাতিতা কিশোরী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছে।
নিজুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া ওবাইন।
দায়েরকৃত মামলার অভিযোগ থেকে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে দাড়িয়াপাড়ায় নিজের ভাড়া বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু ওই এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি