তাহিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অর্ধলক্ষ টাকা জরিমানা

তাহিরপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০, ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ফাজিলপুর বালু পাথর মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি নৌকাসহ চার কে আটক করে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মালিক দু জনকে ৫০ হাজার টাকা জরিমান ও অন্য দুটি নৌকার মালিক কে মোট ৭হাজার টাকা জরিমান করা হয়। দুটির মধ্যে একটি তিন হাজার,অন্যটিকে ৪হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃত নৌকার মধ্যে একটিকে আটক করা হয়েছে নদীর তীর কেটে বালু উত্তোলন করার অপরাধে অন্য দুটিকে আটক করা হয়েছে ফিটনেসবিহীন নৌকা চালানোর অপরাধে।

মঙ্গলবার(১৩,১০,২০২০)দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন।

জানাযায়,উপজেলার বাদাঘাট ইউনিয়ন যাদুকাটা নদীতে পাড় কাটা ও বালুপরিবহন নিষিদ্ধ ঘোষণা করার পরও নদী তীরকেটে বালু উত্তোলন ও ফাজিলপুর বালু পাথর মহালে ফিটনেসবিহীন নৌকা প্রবেশ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে ৩টি নৌকা সহ ৪জনকে আটক করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন। পরে বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মালিক দু জনকে ৫০হাজার টাকা জরিমান ও অন্য দুটি নৌকার সুকানি কে মোট ৭ হাজার টাকা জরিমান করা হয়। দুটির মধ্যে একজনকে তিন হাজার, অন্যজনকে ৪হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন এসিল্যান্ড সৈয়দ আমজাদ হোসেন জানান, যাদুকাটা নদীর ফাজিলপুর বালু পাথর মহালে কিছুতেই সরকারী নিদর্শন ভঙ্গ করে বালু পাথর উত্তোলন করতে দেয়া হবে না। বালু-পাথর মহালটি ইজারা না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি