তাহিরপুরে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশ, আটক ৪

তাহিরপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ১০:৩৬ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন-সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ছড়ারপার গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মোঃ শহিদুর রহমান (৪৫),লাউরগড় গ্রামের মৃত সাবুদ আলীর পুত্র মোঃ খাঁন জামাল (২১), পুরান লাউরগড় গ্রামের মোঃ আব্দুল গফুরের পুত্র হারিছ মিয়া (৩৮) ও জেলার বিশম্ভপুর উপজেলার শরিফগঞ্জ গ্রামের মোঃ লাল মিয়ার পুত্র মোঃ লাইক মিয়া (২২)।

রোববারসন্ধ্যার উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউরগড় সীমান্ত এই ঘটনা ঘটে।

বিজিবি সুত্রে যানাযায়,রবিবার (৪ অক্টোবর )সন্ধায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট দিয়ে ০৪ (চার) জন বাংলাদেশী নাগরিক যাদুকাটা নদীতে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে ফেরত আসার সময় লাউরগড় বিওপির টহল দল ৪জন বাংলাদেশী নাগরিককে আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাকসুদুল আলম সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি