সব
ভালোবাসার সমর
শুধু তোমাকেই ভালোবাসি
তারপর ও তোমার অভিযোগ
এত কম ভালোবাসলে হবে?
আরো বেশি ভালোবাসতে হবে!
তোমার কথাই ভেবে দিবস রজনী পার করি
তারপর ও তোমার অভিযোগ
আনমনা হয়ে তুমি কার কথা ভাবছ!
সারাদিনমান তোমার প্রতীক্ষায় থাকি
তারপর ও তোমার অভিযোগ
আমার জন্য কী তোমার এতটুকু সময় নেই!
তুমিই বলো আর কতটা ভালোবাসলে
তুমি তৃপ্ত হবে প্রাণসখা?
ভালোবাসার পরীক্ষা দিতে দিতে
আমি যে বড্ড ক্লান্ত!
এইবার রেহাই দাও!
হও তুমি ক্ষান্ত!
আমি তোমায় ভালোবাসতে বাসতে
হয়ে গিয়েছি নিঃস্ব প্রেমের ভিখারিনী!
এইবার সখা তোমার পরীক্ষা দেয়ার পালা!
অনুভবের সমরে দেখি তুমি
আমার জন্য কতটা উতলা?

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি