সব
সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনিকে আদালতে তোলা হয়েছে।
এর মধ্যে আসামি রাজন সিএমএম- ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছে বলে জানা গেছে।
এদিকে অতিরিক্ত সময়ক্ষেপণ না করতে মামলা অপর দুই আসামি রনি ও আইনুদ্দিনকে সিএমএম কোর্ট- দুই ও তিনে বিচারক সাইফুর রহমান এবং শারমিন খানম নিলার আদালতে তোলা হয়েছে।
এর আগে দুপুরে তাদেরকে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। এখানে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে কেউ জবানবন্দি দিতে রাজি না হয় সেক্ষেত্রে আবারও রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।
এর আগে একই গণধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি