সব
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় শুক্রবার (২৭নভেম্বর) বিশ্বনাথ থানা এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা ( দক্ষিণ) এর বিশেষ অভিযান পরিচালনা করে। সিলেট জেলা গোয়েন্দা সংস্থা ( দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথের লামাকাজির কাজিরগাও সাকিনে টোল প্লাজা হতে ঢাকা সুনামগঞ্জ মহাসড়কে পাকা রাস্তার উপর হতে মোহাম্মদ তালাশ(৩৪) নামে একজনকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামি গোপালগঞ্জ জেলাধীন কোটালীপাড়া থানার রজব আলীর ছেলে বলে জানা যায়। সে বর্তমানে ঢাকা মিরপুরে অস্থায়ীভাবে বসবাস করে। গ্রেফতারকৃত আসামি সিলেট জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে গাজা সরবরাহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে মর্মে জানা যায়। মাদক উদ্ধারের ব্যাপারে সিলেট জেলা পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি ধারণ করছে। এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
অভিযানের বিষয়ে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মেডিয়া) লুৎফর রহমান জানান যে, মাদক উদ্ধার অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া মাদক নির্মূল করার লক্ষ্যে চলমান থাকবে। মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা সংস্থার বিশেষ নজরদারি অব্যাহত আছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি