টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ডনের শ্রদ্ধা নিবেদন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২০, ১১:১৫ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

মহান বিজয় দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আবদুল আউয়াল শামীম।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলম খান, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি