সব
সিলেট শহরতলীর টুকেরবাজারের গ্যাস লাইনের পাইপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিলেট ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করেছে। এদিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল স্বাভাবিক হয় রাত ৮টার দিকে।
এরআগে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইপের আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার খবর পাওয়া যায়। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নাই। গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার বলেন, সিলেট টুকেরবাজারে গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া যায়। আমাদের ৪টি ইউনিট সেখানে কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি