সব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছেন টাংগুয়ার হাওর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রোববার (১৫নভেম্বর) উপজেলার টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় এলাকাবাসী জানান,উপজেলার টাঙ্গুয়ার হাওরের তেকুনিয়া,বেরবেরিয়া,রৌহা,ও পাটলাই নদী সহ বিভিন্ন স্থানে ভোর থেকে দুপুর পর্যন্ত পুলিশ, আনসার সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে আনুমানিক ১২৫ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ২৫ হাজার টাকার নিষিদ্ধ কোনাজাল এবং দেড় লাখ টাকার বানরি জাল সহ সর্বমোট আনুমানিক ৩ লক্ষাধিক টাকা অবৈধ মৎস্য আহরণকারীদের নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনায় আনুমানিক তিনলক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি