জামালগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

জামালগঞ্জ সংবাদদাতা;
  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ৬ বছর আগে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রী সামিয়া আক্তার (১৯)কে খুন করে পালিয়ে যাওয়ায় সময় স্বামী মোঃ জালাল উদ্দিন (২২)কে আটক করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার(৩০ অক্টোবর) সকালে স্বামী মোঃ জালাল উদ্দিনকে নিয়ে স্ত্রী সামিয়া আক্তার তার নিজ বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে বেড়াতে আসে। পরে রাত ১২ টার দিকে স্ত্রী সামিয়া আক্তার ঘুমিয়ে পড়লে স্বামী মোঃ জালাল উদ্দিন তাকে এলোপাতাড়ি ভাবে দাঁড়ালো চুরি দিয়ে আঘাত করতে তাকে পরে সে চিৎকার করতে তাকলে সবার ঘুম ভেঙ্গে যায় এবং সে দৌড়ে পালালে এলাকাবাসী তাকে আটক করে।

পরিবারের লোকজন সামিয়া আক্তার কে দ্রুত জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন ।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, স্ত্রী কে খুন করে পালিয়ে যাওয়ার সময় স্বামী মোঃ জালাল উদ্দিনকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় এলাকাবাসী। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি