সব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি কাটা আইনের মামলায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। গোয়াইনঘাট থানার এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার মুখলেছুর রহমানসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. নূর হোসেন নির্ঝর বলেন, ‘জাফলং চা-বাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক টাস্কফোর্সের অভিযান চালিয়ে দু’টি মামলায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি